ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলের সখীপুরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
টাঙ্গাইলের সখীপুরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু ছবির ক্যাপশন: টাঙ্গাইলের সখীপুরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কীটনাশক পান করার ঘটনায় শাহনাজ (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত শাহনাজ সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা সলঙ্গা (ভূঁইয়ারচালা) গ্রামের বাসিন্দা। তিনি মো. জাহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই তিনি বিষাক্ত কীটনাশক পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

সখীপুর থানা পুলিশ জানায়, মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।